পাংশা, রাজবাড়ীর নিজস্ব কারখানা

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ — ৮–৯ মাস পর্যন্ত তাজা

এয়ার ফ্লো পেঁয়াজ সংরক্ষণ মেশিন (মডেল-১০) — একটি মেশিনে ৩০০ মণ পেঁয়াজ। পচন নেই, গজানো নেই, ওজন কমে না। মৌসুমে কম দামে না বেচে দাম বাড়লে বিক্রি করুন।

৩০০ মণএক মেশিনে সংরক্ষণ
৯ মাসপর্যন্ত ভালো থাকে
৩০০+মেশিন বিক্রি (২০২৫)
১ বছরওয়ারেন্টি
২৪/৭ বাতাস চলাচল
৩০০ মণ ধারণক্ষমতা
পচন ও দুর্গন্ধ নেই
✔ নিজস্ব কারখানায় তৈরি✔ ইনস্টলেশন সাপোর্ট✔ খুচরা যন্ত্রাংশ সবসময় মজুদ✔ ওয়ারেন্টি ও সার্ভিস✔ সারা বাংলাদেশে ডেলিভারি
কেন শাহীন মেশিনারীজ

কৃষকের লাভ বাড়ানোই আমাদের কাজ

স্থানীয় কারখানায় তৈরি, স্থানীয় কৃষকের প্রয়োজন মাথায় রেখে — দাম নাগালের মধ্যে, সার্ভিস হাতের কাছে।

দাম বাড়লে বিক্রি

মৌসুমে কম দামে না বেচে ঘরেই রাখুন — ডিসেম্বর পর্যন্তও পেঁয়াজ ভালো থাকে।

পচন ও শুকানো নেই

প্রচলিত মাচায় ছয় মাসে ৩০–৪০% পেঁয়াজ নষ্ট হয়; এয়ার ফ্লো মেশিনে ৮–৯ মাস ভালো থাকে।

বিদ্যুৎ খরচ সামান্য

অটো সুইচে ৩ ঘণ্টা চলে, ৩ ঘণ্টা বন্ধ — বাড়তি শ্রমিকও লাগে না।

দ্রুত সার্ভিস

কারখানা কাছেই — ফোন দিলেই টেকনিশিয়ান, যন্ত্রাংশ সবসময় মজুদ।

প্রধান পণ্য

এয়ার ফ্লো পেঁয়াজ সংরক্ষণ মেশিন মডেল-১০

১২ বর্গফুটের ঘরে ১০ ইঞ্চি উঁচু বাঁশের মাচা, মাঝখানে মেশিন। ১৬ ইঞ্চি × ৭০ ইঞ্চি পাইপের ভেতরের ফ্যান বাতাস নিচে পাঠায়, তা মাচার নিচে ছড়িয়ে ধীরে ধীরে উপরে ওঠে — পেঁয়াজ শুকায় না, পচে না। থাকার ঘরের এক কোণেও বসানো যায়।

Capacity৩০০ মণ
Storage৮–৯ মাস
Motor১ HP · ২৮০০ RPM
Warranty১ বছর
৩ ঘণ্টা চলবেঅটো টাইমার
৩ ঘণ্টা বন্ধবিদ্যুৎ সাশ্রয়
কিভাবে কাজ করে

তিন ধাপে পেঁয়াজ থাকবে ৮–৯ মাস তাজা

01

মেশিন বসানো

পাকা ঘরে ১২ বর্গফুটের হাউজ ও ১০ ইঞ্চি উঁচু বাঁশের মাচা — মাঝখানে মেশিন বসানো হয়।

02

বাতাস চলাচল

এক হর্সের ফ্যান পাইপ দিয়ে বাতাস নিচে পাঠায়; বাতাস মাচার নিচে ছড়িয়ে ধীরে ধীরে উপরে ওঠে — পেঁয়াজের তাপমাত্রা ঠিক থাকে।

03

অটো টাইমার

৩ ঘণ্টা চলবে, ৩ ঘণ্টা বন্ধ — নিজে নিজেই। আপনি শুধু দাম বাড়ার অপেক্ষা করবেন।

সংবাদমাধ্যমে কৃষকের কথা

যারা ব্যবহার করছেন, তারা যা বলছেন

জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে — রাজবাড়ীর পেঁয়াজ চাষিদের অভিজ্ঞতা।

দ্য বাংলাদেশ টুডে · ২০ এপ্রিল ২০২৫

“গত বছর পরীক্ষার জন্য একটি মেশিন বসিয়েছিলাম… ডিসেম্বরে বিক্রি করেছি, কোন পেঁয়াজ পচেনি। এবছর দুটি মেশিন বসিয়ে ছয়শ মণ রেখেছি।”

কু
কুরবান মিঞা
কৃষক, কৃষ্ণপুর, মৌরাট, পাংশা
দ্য বাংলাদেশ টুডে · ২০ এপ্রিল ২০২৫

“এই হাউজে একা একাই পেঁয়াজ রাখা যায়, আবার বিক্রির জন্য একা একাই নামানো যায় — বাড়তি লোক লাগে না। আগামী বছর আরো একটি মেশিন বসাবো।”

ম
মজনু বিশ্বাস
কৃষক, শ্যামসুন্দরপুর, কালুখালী
সমকাল · ১১ মে ২০২৫

আগের বছর ব্যবহার করা চার-পাঁচজন কৃষকের সঙ্গে কথা বলে জেনেছেন মেশিনটি কার্যকরী — তাই এক হাজার মণ পেঁয়াজ রাখতে তিনটি মেশিন নিয়েছেন।

আ
আনিছুর রহমান
কৃষক, রঘুনাথপুর, পাংশা পৌরসভা

আপনার গুদামের জন্য সঠিক সমাধান জানতে চান?

পেঁয়াজের পরিমাণ ও গুদামের মাপ জানান — আমরা ফ্রি পরামর্শ ও দাম জানিয়ে দেব।